ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

‘বাবরকে বাঁচাতে আফ্রিদি-রিজওয়ানকে টার্গেট করেছে পিসিবি

ads

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজেছিল পাকিস্তানের। বিশ্বমঞ্চে দ্য গ্রিন ম্যানদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সামনে এসেছে দলের মধ্যে অন্তর্কোন্দলের বিষয়। বিশেষত ইংল্যান্ড সফরে আগে শাহিন আফ্রিদির বিরুদ্ধে কোচের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।


একইসঙ্গে মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধেও গ্রুপিংয়ের অভিযোগ সামনে এসেছে। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির দাবি, বাবর আজমের অধিনায়কত্ব এবং বাজে পারফরম্যান্স আড়াল করতেই আফ্রিদি ও রিজওয়ানের ওপর দোষ চাপাচ্ছে পিসিবি।


তার ভাষ্যমতে, ‘আফ্রিদি ও রিজওয়ানের বিরুদ্ধে প্রতিবেদন বানানো হয়েছে যে তারা নাকি আলাদা গ্রুপ বানিয়েছে। কিন্তু এটা ভুল। আপনার দোষ অন্যের উপর চাপিয়ে দেবেন না, অন্যথায় পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’


তিনি যোগ করেন, ‘আমি এখন এটা বলছি কারণ আসলেই যদি এটা ঘটে তাহলে সেটা আপনার ভুল। আপনি যদি মনে করেন রিজওয়ান, আফ্রিদি ও বাবর একই পিচে নেই তাহলে তিনজনকেই সরিয়ে দিন। বাকি দুইজনকে দোষ দিয়ে একজনকে নায়ক বানাবেন। এটা হবে ভুল।’


বাবরের অধিনায়কত্ব নিয়ে বাসিতের মন্তব্য, ‘বাবর আজম অধিনায়কত্বে কেমন করেছে? শুধু এবারের বিশ্বকাপ নয়, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকেই চিন্তা করুন। এর আগে, মেলবোর্নে কেন ভারতের বিপক্ষে শেষ ওভারে মোহাম্মদ নওয়াজকে ওভার করালো? এসব কি আপনার চোখ খুলে দেয় না?’


তিনি আরও বলেন, ‘মাত্র ৫ ম্যাচ পরই আপনি আরেকজকে সরিয়ে দিলেন নেতৃত্ব থেকে (আফ্রিদি)। চিন্তা করুন তার মনের অবস্থা? আমরা যখন টিভি সেটে চেয়ার ছাড়ি তখনই তো খারাপ লাগে।’

ads
ads
ads

Our Facebook Page